বগুড়া: দুটি স্মার্টফোনে একসাথে ১৩ জনের সঙ্গে প্রেমের সম্পর্ক রাখা এবং সপ্তাহের চার শুক্রবার বাদ দিয়ে মাসের বাকি ২৬ দিনই তাদের সঙ্গে মেলামেশার চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে এলাকা জুড়ে তীব্র তোলপাড় ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।ঘটনার মূল অভিযুক্ত একই এলাকার বাসিন্দা শিরিন আক্তার (২৪) (ছদ্মনাম)।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, শিরিন দীর্ঘদিন ধরে দুটি স্মার্টফোনে আলাদা আলাদা সিম ব্যবহার করে একাধিক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। সম্প্রতি এক যুবকের সন্দেহের জের ধরে বিষয়টি সামনে আসে। এরপর তার গতিবিধি লক্ষ্য করে দেখা যায়, তিনি অত্যন্ত কৌশলে চার শুক্রবার বাদে মাসের প্রতিটি দিনই বিভিন্ন সময়ে ওই যুবকদের সঙ্গে দেখা করতেন।গত রোববার রাতে এক যুবক শিরিনের বাড়িতে উপস্থিত হলে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়।
খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবকরা ঘরে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদকালে উপস্থিত জনতার প্রশ্নের মুখে শিরিন কোনো উত্তর দিতে না পেরে মুখ লুকিয়ে কান্না শুরু করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত শিরিন একই সঙ্গে ১৩ জন যুবকের সাথে সম্পর্ক রাখার পাশাপাশি কৌশলে তাদের কাছ থেকে বিভিন্ন সময় বড় অঙ্কের আর্থিক সুবিধাও হাতিয়ে নিয়েছেন।
Prothom Bd IN Biggest News Site