কুমিল্লায় আলোচিত জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় আটক তার ‘ফেসবুক বন্ধু’ রিয়াজ উদ্দিন রাজুকে জিজ্ঞাসাবাদ করেছে কক্সবাজার পুলিশ। সেই জিজ্ঞাসাবাদেই উঠে এসেছে আরও গুরুত্বপূর্ণ তথ্য। মূলত রাজু প্রতারণা করে হোটেল মালিকের ছেলে পরিচয়ে তাজমিনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। পরে তাকে কক্সবাজারের একটি রিসোর্টে স্বামী-স্ত্রীর মিথ্যা পরিচয় দিয়ে অবস্থান করে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে কুমিল্লা পুলিশের কাছে রাজুকে হস্তান্তর করে কক্সবাজার সদর থানা। এর আগে তাকে জিজ্ঞাসাবাদ করলে এসব তথ্য উঠে আসে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান।
জানা গেছে, কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে রাজু জড়িত না থাকলেও নাবালিকাকে প্ররোচনার মাধ্যমে বিপথগামী করার অভিযোগে তাকে আটক করে পুলিশ।
তাজমিনকে হোটেল মালিকের ছেলে পরিচয় দিয়েছিল রাজু
ডিএনএ পরীক্ষায় যাচ্ছে তাজমিনের পোশাক, ফরেনসিকে মোবাইল
রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের কলাতলীর লুলুয়া রিসোর্টের সামনে থেকে পুলিশ অভিযান চালিয়ে রাজুকে আটক করা। আটককৃত রাজু বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়ছনখোলা এলাকার মনির আহমেদের ছেলে।
তাজমিনকে হোটেল মালিকের ছেলে পরিচয় দিয়েছিল রাজু
তাজমিন হত্যা: কুমিল্লা ডিবির হেফাজতে রাজু
পুলিশ সূত্র জানায়, তাজমিন হত্যা মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে রাজুর সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে।
গত বুধবার (৭ অক্টোবর) বাড়ি ফেরার পথে কুমিল্লার লালমাই উপজেলায় হত্যার শিকার হয় তাজমিন। পরদিন সকালে ভোরালজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়। সুমন মিয়া কুমিল্লা কারাগারে রয়েছে।
কালবেলা/এসএইচএস/এমএসকেএম/এসওআর
জান্নাতুল তাজমিনহত্যাধর্ষণরাজু
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষজনপ্রিয়
প্রকল্প বাস্তবায়নের শতভাগ জবাবদিহি নিশ্চিত করব: রসিক প্রশাসক
১
সড়ক দুর্ঘটনার খবর শেয়ারের ২১ ঘণ্টার মাথায় প্রাণ গেল তরুণের
২
১৩ অক্টোবর: আজকের নামাজের সময়সূচি
৩
১৩ অক্টোবর: কী ঘটেছিল ইতিহাসের এই দিনে
৪
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
৫
দুর্গাপূজায় পোশাক শ্রমিকদের ছুটি মিলবে ৪ দিন
৬
বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
৭
চকবাজারে আগুনের ধোঁয়ায় অসুস্থ ২ ফায়ার সার্ভিস কর্মী
৮
দিরাইয়ে মেয়েদের স্থগিত ফুটবল ম্যাচ দ্রুত আয়োজনের দাবি
৯
‘পরিবারের ঐতিহ্যের বাইরেও জাইমা রহমানের নিজস্ব পরিচয় আছে’
১০
তিন সরকারেও শেষ হয়নি ২৫২ মিটার সেতুর নির্মাণকাজ
১১
নিষেধাজ্ঞার মধ্যেই জাজিরার পদ্মাপাড়ে প্রকাশ্যে মা ইলিশ বিক্রি
১২
বাঘায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে চুরি-ভাঙচুর
১৩
দলীয় সিদ্ধান্ত অমান্য, চুয়াডাঙ্গায় জামায়াত নেতা বহিষ্কার
১৪
বাড়ি ফেরার পথে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম, আতঙ্কে সহকর্মীরা
১৫
সন্দ্বীপ চ্যানেলে নিষেধাজ্ঞার মধ্যে শিকার করা অর্ধকোটি টাকার মা ইলিশ জব্দ
১৬
পুরস্কার ও সম্মাননা দিয়ে শিল্পকলায় শেষ হলো ‘দ্য ইনফিনিট স্ট্রোকস’
১৭
পদোন্নতি পেলেন ৩ নারী কূটনীতিক
১৮
ঋণ আদায়, চেক ডিজঅনার মামলা স্বতন্ত্রভাবে চলবে: অ্যাটর্নি জেনারেল
১৯
দুর্গাপূজা উপলক্ষে মাঠে থাকবে ১০ হাজার বিজিবি সদস্য
২০
Prothom Bd IN Biggest News Site