Breaking News

বিয়ের পর কেমন আছেন আরিফিন শুভ- কেয়া পায়েল?

য়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল? কিছুদিন আগে দুজনের একটি ছবি দেখে এমন প্রশ্নই উঠেছিল সামাজিক মাধ্যমে। ছবিতে কেয়া পায়েলকে আলিঙ্গন করে ছিলেন শুভ, আর ক্যাপশনে লেখা ছিল, ‘হ্যাপিলি ম্যারিড উইথ কেয়া পায়েল’। এরপর শুরু হয় নানা আলোচনা। তবে বাস্তবের বিয়ে নয়, এটি ছিল তাদের নতুন ওয়েব ফিল্মের প্রচারণা।

তাহলে বিয়ের পর কেমন আছেন শুভ-কেয়া? তাদের সংসারে ভালোবাসা কতটা, আর টানাপোড়েনই বা কতটা? এসব প্রশ্নের উত্তর মিলবে ‘হ্যাপিলি ম্যারিড’-এ। আজ ৮ অক্টোবর থেকে চরকিতে দেখা যাচ্ছে জাহিদ প্রীতম পরিচালিত ওয়েব ফিল্মটি।

প্রথমবার জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। গল্পে বিয়ের পরের জীবনে ঢুকে পড়া এক দম্পতির সম্পর্কের নানা দিক তুলে ধরা হয়েছে। প্রেমের সময়ের রোমান্টিক মুহূর্তের সঙ্গে যখন যুক্ত হয় একসঙ্গে থাকার বাস্তবতা, তখন সম্পর্কের সমীকরণ কীভাবে বদলায়, সেটিই গল্পের অন্যতম বিষয়।

ছোট ছোট সন্দেহ, অভিমান, ভুল বোঝাবুঝি যেমন আছে, তেমনি আছে ভালোবাসা, যত্ন আর একে অপরকে বোঝার চেষ্টা। ফলে শুধু রোমান্টিক গল্প নয়, হাসি ও আবেগের মধ্য দিয়ে দাম্পত্য জীবনের পরিচিত কিছু মুহূর্তও দেখাবে ‘হ্যাপিলি ম্যারিড’।

সিনেমাটির গল্প, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় জাহিদ প্রীতম। আরিফিন শুভর সঙ্গে এটিই তার প্রথম কাজ। নির্মাতার ভাষ্য, সম্পর্কের বাস্তবতা থেকেই গল্পটির ভাবনা এসেছে।

চরকিতে ‘উনিশ২০’র পর নতুন কাজ নিয়ে ফিরেছেন আরিফিন শুভ। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘উনিশ২০’ দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। এবার নতুন গল্প ও কেয়া পায়েলের সঙ্গে প্রথম জুটি নিয়ে সেই প্ল্যাটফর্মেই ফিরলেন তিনি।

অন্যদিকে ‘হ্যাপিলি ম্যারিড’ কেয়া পায়েলের প্রথম ওটিটি কাজ। শুভ-কেয়া ছাড়াও এতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, তুষার খান, দীপা খন্দকার, ক্রিস্টিয়ানো তন্ময়, উম্মে জামিলাতুন নাঈমা, পারভেজ সুমন ও টুইংক ক্যারল।

ছবিয়ালের প্রযোজনায় নির্মিত মিনিস্ট্রি অব লাভ প্রকল্পের সপ্তম সিনেমা ‘হ্যাপিলি ম্যারিড’।

বাস্তবে বিয়ে নয়, পর্দায় স্বামী-স্ত্রী আরিফিন শুভ ও কেয়া পায়েল। এবার দেখার পালা, সেই ‘হ্যাপিলি ম্যারিড’ আসলে কতটা ‘হ্যাপিলি’।

About admin

Check Also

গাজীপুরে সদ্য নতুন বিবাহ করে বা’সর ঘরে ব’উ জানতে পারলো স্বামী…See More

গাজীপুরে সদ্য নতুন বিবাহ করে বা’সর ঘরে ব’উ জানতে পারলো স্বামী…See more গাজীপুরে সদ্য বিবাহিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.