Breaking News

২৪ ঘণ্টার মধ্যেই প্লাবিত হতে পারে দেশের ৫ জেলা…..see more

দেশজুড়ে ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে আসা পানির ঢলে দেশের ৫টি জেলায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন করে আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আজ রবিবার (১৯ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই আশঙ্কার কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে দেশের বিভিন্ন অঞ্চলের নদ-নদীর বর্তমান পরিস্থিতি এবং আগামী কয়েক দিনের পূর্বাভাস বিস্তারিত তুলে ধরে সংশ্লিষ্ট জেলাগুলোকে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।

আজকের আলোচিত সংবাদ
গত ২৪ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল থাকলেও আগামী ৩ দিন এসব নদীর পানি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে পারে। এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নদীগুলোর পানি কিছু পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক অথবা স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ আলহামদুলিল্লাহ বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা বা কো’রবানির ঈদ আগামী…See more
এদিকে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল রয়েছে, যা আগামী ৩ দিন আরও বাড়তে পারে। ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কিছু স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে অথবা কোথাও কোথাও নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। বর্তমানে কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জের মারকুলি স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আরও পড়ুনঃ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর ভাইটিকে দেখে খুব গি…See more
আর ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল থাকলেও যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে এবং আগামী ৫ দিন এই বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এই পূর্বাভাসের কারণে আগামী ২০ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে নদীর পানি সতর্কসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।

আরও পড়ুনঃ কখন হবে জেলা-উপজেলা-পৌরসভা নির্বাচন, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী!
সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা ও কংস নদীর পানি স্থিতিশীল থাকলেও সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী ৩ দিন এসব নদীর পানি আরও বাড়তে পারে, যার ফলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নেত্রকোণা জেলার সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমা পার হয়ে সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

এ ছাড়া উত্তরাঞ্চল ও রাজশাহী বিভাগের আপার করতোয়া, আপার আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা, মহানন্দা ও যমুনেশ্বরী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সতর্কীকরণ কেন্দ্র।

About admin

Check Also

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সফরকে কেন্দ্র করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.