Breaking News

অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যু নিয়ে যা জানা গেল

জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। আজ মঙ্গলবার (৯ জুন) সকাল থেকে বিভিন্ন ফেসবুক পেজ ও অনলাইন মাধ্যমে তার মৃত্যুর এই ভুয়া খবর ছড়াতে থাকে। ব্রেকিং নিউজ

তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে এদিন দুপুরে নির্মাতা সকাল আহমেদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন এই অভিনেত্রী।

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজবের বিষয়ে নির্মাতা সকাল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘সত্যি না তিনি ঠিক আছেন।’

জানা গেছে গত ফেব্রুয়ারিতে ব্রেন টিউমার ধরা পড়ে তানিয়া বৃষ্টির। এরপর কয়েক দফা সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তার। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসাতেই চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন।

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফেসবুকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের শারীরিক অবস্থার সুখবর দিয়েছিলেন তানিয়া বৃষ্টি।

ফেসবুকে তিনি লেখেন, ‘আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি এখন অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাকে এত ভালোবাসা ও দোয়ায় রাখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।’

সুস্থ হয়ে আবারও ক্যামেরার সামনে ফেরার তীব্র ইচ্ছার কথা জানিয়ে এই অভিনেত্রী আরও লেখেন, ‘অবশ্যই আপনাদের জন্যই আমি ফিরে আসতে চাই এবং আপনাদের জন্যই ফিরব ইনশাআল্লাহ।’

About admin

Check Also

জুঁইয়ের শাশুড়ির ব’ক্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জ’ন্ম দিয়েছে।… See more

জুঁইয়ের শাশুড়ির বক্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার দাবি, “আমি কখনোই আমার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.