জুইয়ের বয়ফ্রেন্ডের দাবি, জুইয়ের মৃত্যুর পেছনে তার কোনো হাত নেই। নাইম দাবি করেন, তিনি জুইকে অনেক ভালোবাসতেন এবং জুইয়ের সঙ্গে কোনো প্রতারণা করেননি। তিনি আরও বলেন, জুইকে তিনি অনেক মিস করছেন। এমনকি কখন কী করে বসেন, সেটা তিনি নিজেও জানেন না—এমন কথাও বলতে শোনা যায় তাকে।
জুইয়ের বয়ফ্রেন্ড নাইম মিয়া আজ লাইভে এসে জুইকে নিয়ে কান্না করছেন। তবে প্রশ্ন থেকেই যায়—মানুষ মারা যাওয়ার পরই কি তার কদর বেড়ে যায়? জুই বেঁচে থাকতে কি তার প্রাপ্য মূল্য দেওয়া হয়েছিল?
আজ জুই নেই, আর এখন তাকে নিয়ে ক্যামেরায় ভেঙে পড়ছেন তার বয়ফ্রেন্ড। কিন্তু সত্যিই কি জুইকে তিনি যথেষ্ট ভালোবাসতেন? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো অজানা গল্প—সেটাই এখন মানুষের প্রশ্ন।
Prothom Bd IN Biggest News Site