জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর এক বক্তব্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় উত্তেজনা দেখা দিয়েছে। তার বক্তব্যের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা হাসনাত আবদুল্লাহ ক্ষমা না চাওয়া পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াকে একটি সাংস্কৃতিক জেলা হিসেবে উল্লেখ করলেও সেখানে গান-বাজনা ও সিনেমাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধের পরিস্থিতি তৈরি হয়েছে।
হাসনাত আবদুল্লাহ বর্তমান সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, গত ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক করতে কতটা সফল হয়েছেন।
তার এই বক্তব্যের প্রতিবাদে শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের জামিয়া ইউনিসিয়া মাদরাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে প্রায় ১৫০ থেকে ২০০ জন অংশ নেন। এ সময় হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
Prothom Bd IN Biggest News Site