Breaking News

হঠাৎ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (২২ জুন) এ নির্দেশনা দেয়া হয়েছে আইএসপিআর থেকে। মোতায়েন হতে যাওয়া জেলাগুলো হলো- ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর।

সূত্র বলছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন। মূলত এটিকে সামনে রেখেই মোতায়েন হতে যাচ্ছে সেনাবাহিনী। আগামী ৩০ জুন পর্যন্ত তারা মাঠে থাকবেন।

জানা গেছে, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাঠে নেমে নিজেদের অবস্থান জানান দেয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানিয়েছে। সেই প্রেক্ষিতে পুলিশ, র্যাবসহ বিভিন্ন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা সদস্যরাও মাঠে থাকবে। আওয়ামী লীগ যাতে মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে; সেজন্য বাহিনীগুলো ইতোমধ্যেই সতর্ক অবস্থান নিয়েছে।

আরও পড়ুনঃ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরে গেল দুদিন আগে থেকেই সন্দেহভাজনদের তল্লাশী করা হচ্ছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের আটক করা হচ্ছে। যদিও এর মাঝেও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে বলে নানা সংবাদ মাধ্যমে খবর আসছে।

About admin

Check Also

সাবেক প্র’ধানম’ন্ত্রী শেখ হা’সিনা বাংলাদেশের জনগনের উ’দ্দেশ্যে বলে…See More

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.